মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ – বর্ণমালা টেলিভিশন

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:১১ 119 ভিউ
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে যুবদল নেতাকর্মীদের হাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়। এতে বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগান দেন—‘মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে’, ‘ভোলায় ধর্ষণ কেন? তারেক রহমান জবাব দে’, ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশব্যাপী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্যসচিব মো. রাশেদুল হাসান বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল। অথচ যারা পরিবর্তনের কথা বলেছিল, তারাই এখন ক্ষমতায় আসার আগেই জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে। মিটফোর্ডে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা করায় প্রমাণ হয়, তারা এখনই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকার ভ্রান্ত ধারণা পোষণ করছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শোয়াইব হোসেন আল আমিন বলেন, মিটফোর্ডে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হয়েছে—এটা মানবতা ও সভ্যতার প্রতি চরম অবমাননা। বিএনপি যদি চাঁদাবাজদের দমন করতে না পারে, তাহলে এই দেশের তরুণ সমাজই মোক্ষম জবাব দেবে। গত ৮ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতাকর্মীরা ইট-পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে তার মরদেহের ওপর নাচানাচির ঘটনাও ঘটে। এ নিয়ে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার