নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
তিনবার এগিয়েও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৬-৪ গোলে জাপানের কাছে হেরেছে বাংলাদেশের কিশোররা।
অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।
চীনের ডাজুতে প্রথম কোয়ার্টারে ২ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খোলেন দ্বীন ইসলাম। ১২ মিনিটে ইসমাইল হোসেন লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ হয়।
তবে দ্বিতীয় কোয়ার্টারেই সে দুই গোল শোধ করে সমতা ফেরায় জাপান। ৩০ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহর গোলে আবারও লিড পায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হলেও শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। ৪৬ মিনিটে জাপান সমতা ফেরালেও ৪৭ মিনিটে বাংলাদেশের ব্যবধান ৪-৩ করেন অমিত হাসান। সেই লিড আর বাংলাদেশ ধরে রাখতে পারেনি। শেষ ৯ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জাপান।
আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।