ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৫
১১:২৫ অপরাহ্ণ
279 ভিউ

ভিন্ন চরিত্রে তানিয়া বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:২৫ 279 ভিউ
বর্তমান নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মাসের পুরো সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। পর্দায় হাজির হন ভিন্ন ভিন্ন চরিত্রে। প্রতিটি চরিত্রের জন্যই নিজেকে ভেঙে নতুন করে গড়ার একটি চেষ্টা প্রতিনিয়ত করছেন এ অভিনেত্রী। এবার ডিজে হলেন তিনি। ‘ডিজে বাহারুল’ নামে একটি নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে তানিয়া বৃষ্টির সহশিল্পী হিসাবে রয়েছেন নিলয় আলমগীর। সম্প্রতি নাটকের একটি প্রমো প্রকাশ হয়েছে। যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। জানা গেছে, শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে নাটকটি অবমুক্ত করা হবে। এতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘কিছু গল্প একদিকে যেমন দর্শককে আনন্দ দেয়, তেমনি চারপাশে ঘটে চলা ঘটনা নিয়েও ভাবতে শেখায়। এ নাটকটি এমনই এক গল্পের নাটক, যেখানে দর্শক নতুন এক চরিত্রে আমাকে আবিষ্কারের সুযোগ পাবেন। গল্প, চরিত্র, নির্মাণ- সব মিলিয়ে এটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’ অভিনেত্রী জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। যার সুবাদে একটা বিষয় স্পষ্ট হয়েছে, দর্শক প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চান। সে কারণেই প্রতিনিয়ত অভিনয়ে নিজেকে ভেঙে নতুন সব চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। এদিকে আরও কিছু নাটক নিয়ে ব্যস্ততার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী। প্রচারের অপেক্ষায় আছে একাধিক নাটক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন