ঢাকায় হানিয়া আমির – বর্ণমালা টেলিভিশন

ঢাকায় হানিয়া আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৮ 89 ভিউ
ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে নিজের ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া তার দুটি ছবি শেয়ার করেন। এরপর লোকেশন দেন ঢাকা। তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি দেন তিনি। তার আগে সানসিল্ক বাংলাদেশের পেজ থেকে হানিয়ার একটি ভিডিও শেয়ার করা হয়। এর আগে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছিলেন হানিয়া। ফলে তখন থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী। জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?