ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ জুলাই, ২০২৫
৬:২৭ পূর্বাহ্ণ
131 ভিউ

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৬:২৭ 131 ভিউ
দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে। তবে তার ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে জানিয়েছেন, আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী। মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’ এদিকে এই শিল্পীর শারীরিক অবস্থার খবর জানিয়ে উক্ত হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ‘ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী। সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’ বলা প্রয়োজন, হঠাৎ করেই ৭ জুলাই রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিল্পীর পরিবারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। এমন খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন