বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত – বর্ণমালা টেলিভিশন

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা প্রকৌশলী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৬:১২ 90 ভিউ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্ঘটনায় ওয়াং জিয়াং গো নামে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছেন। খনির অভ্যন্তরে হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার বিকালে ঘটলেও বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন খনি কর্তৃপক্ষ ও পার্বতীপুর থানা পুলিশ। প্রকৌশলী ওয়াং জিয়াং গো বড়পুকুরিয়া কয়লাখনির চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএসসি কনসোর্টিয়ামের শিফট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির অভ্যন্তরের প্রায় ১ হাজার ২৫০ ফুট নিচে ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বুধবার বলেন, ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইজে কয়লার মজুত শেষ হয়। ওই ফেইজ থেকে মাইনিং ইকুইপমেন্ট সরিয়ে এনে নতুন ১৪০৬ নম্বর ফেইজে বসানোর কাজ চলছে। ১৩০৫ নম্বর ফেইজ থেকে হাইড্রোলিক সাপোর্টগুলো বাহির করার সময় ওয়াং একটি স্টিল রোপের সঙ্গে আটকে পড়েন এবং হাইড্রোলিক জগের নিচে চাপা পড়ে আহত হন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার বলেন, চীনা ওই প্রকৌশলীর মৃত্যুর ব্যাপারে পার্বতীপুর থানায় মামলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী