গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ
212 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:৩৩ 212 ভিউ
সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের প্রয়াত সদস্য গোলাম মোস্তফা কামালের কবর জিয়ারত শেষে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম (চরমোনাই পীর)। মঙ্গলবার বিকালে ডপার-গুরুদাসপুর মহল্লায় গিয়ে মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং তার স্ত্রীর হাতে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন ফয়জুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন্নবী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী মকবুল হোসাইন, রাজশাহী মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামসহ দলের সর্বস্তরের নেতাকর্মী। এর আগে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে স্বাগত জানাতে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড়ে মোটরসাইকেলের শোডাউন নিয়ে হাজির হন দলের নেতাকর্মীরা। পরে মরহুমের কবর জিয়ারত ও সহায়তা দিয়ে নাটোর জনসমাবেশে যোগ দেন চরমোনাই পীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে