নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা
গাজীপুরে পরিবেশ নীতি উপেক্ষা করে বসতবাড়ির ছাদে পোল্ট্রি খামার এবং উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় শাজাহান সরকারের পোল্ট্রি খামারে ওই অভিযান চালানো হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস বলেন, শাজাহান সরকার তার বাসভবনের ছাদে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। এই ফার্মের বর্জ্য আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দূষণ করছিলেন তিনি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল প্রসিকিউশন দিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ এর ১৫ ধারায় শাজাহান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ছাদে পোল্ট্রি ফার্ম স্থাপন করা এবং উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য না ফেলার জন্য সতর্ক করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল বলেন, বাসভবনের ছাদে পোল্ট্রি খামার স্থাপনের জন্য শাহজাহান সরকারের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। এছাড়া উন্মুক্ত স্থানে আবাসিক এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
