মসজিদুল হারাম ও নববীতে ইমামদের নিয়ে নতুন নির্দেশনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ জুলাই, ২০২৫
১০:০৭ পূর্বাহ্ণ
150 ভিউ

মসজিদুল হারাম ও নববীতে ইমামদের নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:০৭ 150 ভিউ
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রত্যেক ফরজ নামাজে মূল ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইবাদতের পরিবেশ নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খল রাখতে হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এই নির্দেশনার কথা জানিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিতে একজন প্রধান ইমাম ও মুয়াজ্জিন থাকবেন। এছাড়াও একজন অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্বে থাকবেন। যদি কোনো কারণে মূল ইমাম বা মুয়াজ্জিন উপস্থিত থাকতে না পারেন (অসুস্থতা, সময়সূচি সমস্যা ইত্যাদি), তাহলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন। নামাজ ও আজানের বিলম্ব এড়াতে এবং হাজী ও মুসল্লিদের ইবাদতের ধারাবাহিকতা ও পবিত্রতা রক্ষা করাসহ দুই পবিত্র মসজিদের (হারাম ও নববি) ধর্মীয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শায়খ সুদাইস বলেন, প্রত্যেক নামাজে রিজার্ভ ইমাম নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকছি। এ উদ্যোগ নামাজ ও আজানের সৌন্দর্য ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার