খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি – বর্ণমালা টেলিভিশন

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৫:৫৮ 113 ভিউ
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমানের সন্ধান মিলেছে। রোববার (৬ জুলাই) সকালে তিনি বাসায় ফিরেছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন। মুশফিকুরের পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন ডিজিএম মুশফিকুর রহমান। ভুল করে বাসায় মোবাইল ফোন রেখে তিনি বের হয়েছিলেন। এর আগে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার। পরিবার পুলিশকে জানায়, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার পর জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। ওই সময় তিনি সঙ্গে নিজের মুঠোফোন না নিয়েই বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি। পরে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাসার পাশের মসজিদেও জুমার নামাজ পড়েননি মুশফিকুর রহমান। সন্ধান পাওয়ার আগেই খিলক্ষেত থানা পুলিশ এর সত্যতা পায়। ওসি সাজ্জাদ হোসেন জানান, মুশফিকুর রহমান নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন। তবে তিনি মসজিদে যাননি, এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা