কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল – বর্ণমালা টেলিভিশন

কঠোর খামেনি, ইরান ছাড়ল জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৩০ 96 ভিউ
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ আজ শুক্রবার জানিয়েছে, ইরানে থাকা তাদের পরিদর্শক দল নিরাপদে দেশটি ছেড়ে ভিয়েনার সদর দপ্তরে ফিরেছে। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করার পর তারা চলে এসেছে। এ ছাড়া সংস্থাটি আবারও অপরিহার্য পর্যবেক্ষণ কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে ইরানকে। গত মাসে ইসরায়েল ও আমেরিকার যুগপৎ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পর উত্তেজনা বাড়ে। ১২ দিনব্যাপী ওই সংঘাতের পর তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়। সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শুক্রবার মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘সাম্প্রতিক সামরিক সংঘাত চলাকালে তেহরানে অবস্থানের পর আজ একটি আইএইএ পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ করেছে এবং ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে।’ আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘ইরানে পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ গত ২৫ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর ইরানি পার্লামেন্ট এক ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয়। বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করে। ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, এই আইন মূলত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইরানের নিজস্ব অধিকার সংরক্ষণে প্রণীত হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে। তেহরানের এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আমেরিকা। তারা ইসরায়েলের হামলার কারণে স্থগিত হয়ে যাওয়া আলোচনা পুনরায় শুরু করতে ইরানকে আহ্বান জানিয়ে আসছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন