৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুলাই, ২০২৫
৬:৫২ পূর্বাহ্ণ
155 ভিউ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৫২ 155 ভিউ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৪৪তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক— উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়ন বিষয়ক বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত