স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার – বর্ণমালা টেলিভিশন

স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ June, ২০২৫ | ৭:২৩ 230 ভিউ
বিশ্বজুড়ে ছুটির দিনগুলোর পেছনে সাধারণত দেখা যায় উৎসব, ঐতিহ্য কিংবা মহান কোনো ব্যক্তির জন্মদিন পালনের উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার একটি বিশেষ ছুটি আছে যার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্য—দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দেওয়া! রাশিয়ায় প্রতি বছর ১২ সেপ্টেম্বর পালিত হয় ‘কনসেপশন ডে’ (Conception Day)। এ দিনটি রাশিয়ার সরকার ঘোষিত ছুটি, যেখানে স্বামী-স্ত্রীদের জন্য নির্ধারিত হয় একান্তে সময় কাটানোর ও সন্তান ধারণের অনুপ্রেরণামূলক একটি দিন। এই ছুটির পেছনে রয়েছে দেশের জনসংখ্যা বৃদ্ধির একটি কৌশল। রাশিয়ান সরকার মনে করে, জনসংখ্যা বাড়াতে হলে পরিবারকে সন্তান গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তাই ১২ সেপ্টেম্বরকে বিশেষভাবে ছুটি হিসেবে নির্ধারণ করে, যাতে দম্পতিরা নিরবচ্ছিন্ন সময় কাটাতে পারে এবং সন্তান ধারণের চেষ্টা করেন। এটি কেবল ছুটির মধ্যেই সীমাবদ্ধ নয়—যদি এই দিন একান্তে সময় কাটানোর পর কোন দম্পতির সন্তান জন্ম নেয় ঠিক ৯ মাস পর, তাহলে সরকার তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করে। পুরস্কারটি সেই দম্পতির আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হয়। এই পদক্ষেপ রাশিয়ার জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে দেখা হয়। বিশ্বব্যাপী যখন অনেক দেশ জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস নিয়ে চিন্তিত, সেখানে রাশিয়া এই অভিনব পন্থায় সমাধানের পথ খুঁজছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন