এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ জুন, ২০২৫
৭:০০ পূর্বাহ্ণ
138 ভিউ

এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ | ৭:০০ 138 ভিউ
রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে বের হয়ে মাহিরা বিনতে মারুফ পিউলি নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৯ জুন) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও তিনি আর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাননি। পরে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মাহিরার বড় বোন মারিয়া বিনতে মারুফ জানান, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী এবং তার পরীক্ষাকেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বলেন, “আজ সকাল ৮টার দিকে মাহিরা নিজ বাসা থেকে একাই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে বের হয়। তবে পরে কলেজ থেকে জানানো হয়, সে কেন্দ্রে উপস্থিত হয়নি এবং পরীক্ষায় অংশগ্রহণও করেনি। আত্মীয়-স্বজনসহ পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।” মাহিরার বাসা ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার কেবি বিল্ডিং, যমুনা হাজী সমীর উদ্দিন রোডে। তার বাবার নাম মো. আব্দুল্লাহ আল মারুফ এবং মায়ের নাম রেহানা পারভীন। পরিবার সূত্রে জানা যায়, মাহিরার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি এবং নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা কলেজ ড্রেস। এ ঘটনায় বড় বোন মারিয়া বিনতে মারুফ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৩৬/২৫) করেছেন। নিখোঁজ মাহিরার সন্ধান পেলে ভাটারা থানা বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১১২৩৭৬৯৪ এদিকে মাহিরার মামা মোহাম্মদ জহিরুল হুদা জালাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি লিখেছেন— “আজ রবিবার সকাল ৮টায় আমার ভাগ্নি মাহিরা বিনতে মারুফ পিউলি ভাটারা এলাকা থেকে একাই পরীক্ষার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরীক্ষাকেন্দ্রেও সে অনুপস্থিত ছিল। দয়া করে সবাই ওকে খুঁজে পেতে সাহায্য করুন।” এ বিষয়ে ভাটারা থানার দায়িত্বরত এসআই সৈয়দ আসাদুজ্জামান বলেন, “আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আমরা মেজর কোনো রিজন খুঁজে পাইনি। আমরা পাওয়ার সাথে সাথেই বাদীকে ইনফর্ম করব। আমরা কাজ করে যাচ্ছি।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা