রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০৯ 118 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। রাশিয়ার হামলা ঠেকাতে দেশটিতে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এটা কখনোই ঘটবে না।’ মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এটাই ছিল নিরাপত্তা নিশ্চয়তা ইস্যুতে ট্রাম্পের প্রথম বক্তব্য। এ সময় তিনি আবারও প্রতিশ্রুতি দেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তিনি বৈঠক করিয়ে দেবেন, যদিও নিজে সরাসরি উপস্থিত থাকবেন না। ট্রাম্পের দাবি, এ ধরনের বৈঠক হলে দ্রুত যুদ্ধ বন্ধ হতে পারে। পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কিকে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শও দেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা সেনা পাঠাবে না, তবে ইউরোপের দেশগুলো চাইলে সেনা পাঠাতে পারে—সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এ ছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতে, ইউক্রেনের ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা করা উচিত নয়। বরং তিনি বলেন, ইউক্রেন অনেক জায়গা ফিরে পাবে, আর তারা তাদের জীবন ফিরে পেতে চলেছে। তবে এটাও সত্য, রাশিয়া একটি শক্তিশালী সামরিক শক্তি—এটা মেনে নিতেই হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য