ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭ – বর্ণমালা টেলিভিশন

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:২১ 105 ভিউ
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজর নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন গ্রামপ্রধান এবং একজন হাসপাতালের কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি স্থানীয় সরকার এলাকার উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত সম্প্রদায়ে গ্রিনিচ মান্টাউতে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়। এতে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিরা দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পলায়নরত মানুষদের লক্ষ্য করেও গুলি ছুড়ে তারা। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এই ধরনের হামলা সাধারণ হয়ে উঠেছে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা প্রায়শই জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা এর আগেও সেখানে ঘটেছে। জুন মাসে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে বেনু রাজ্যে প্রায় প্রতিদিনের রক্তপাত বন্ধ করার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টির মতে, বেনু রাজ্যের ইয়েলওয়াটায় সন্ত্রাসীরা বেশ সক্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘস্থায়ী সংঘাত আরও মারাত্মক হয়ে উঠে। কর্তৃপক্ষ এবং বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছে জানিয়েছে, আরও বেশি পশুপালক অস্ত্র তুলে নিচ্ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, মঙ্গলবারের রক্তপাতের পর আরও আক্রমণ রোধ করতে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য