ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ আগস্ট, ২০২৫
৭:৩০ পূর্বাহ্ণ
206 ভিউ

আরও খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ

ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর……

যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক

ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি

জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়

আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’

সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 206 ভিউ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ কাল বুধবার। এদিন সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জোটের নেতারাও ঢাকায় অবস্থান করছেন। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘কিছু শিক্ষক আজই ঢাকায় চলে এসেছেন। অনেকে এখন বাসে অবস্থান করছেন, তারা রাতের মধ্যেই চলে আসবেন। কেউ কেউ সকালে এসে সরাসরি সমাবেশে যোগ দেবেন। সবমিলিয়ে আগামীকাল (বুধবার) দাবি আদায়ে বেসরকারি শিক্ষকরা নতুন ইতিহাস তৈরি করবেন।’ জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ- বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে। জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস ৮৩% জেন-জি কনটেন্ট তৈরি করছে নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা