নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে মোট তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ৩ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৯০ টাকা ৪০ পয়সা।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (১৯-২০ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪২তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৪৪ মার্কিন ডলার। এ বিধি অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (৬-৭ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার।
আর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ের জন্য ৪৪তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৫৪ মার্কিন ডলার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।