যুক্তরাষ্ট্র থেকে পারসা বললেন, হেরে গেলে চলবে না – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্র থেকে পারসা বললেন, হেরে গেলে চলবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ | ৮:৪৬ 239 ভিউ
অভিনয়ে উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী পারসা ইভানা। সেজন্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে যুক্ত থাকতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই এবারের সিজনে দর্শক তাকে মিস করছে। অভিনেত্রী নিজেও সেটি অনুভব করছেন হাড়ে হাড়ে। দূর পরবাসে ভেতরে জমে থাকা কিছু উপলব্ধি ভাগ করে নিয়েছেন পারসা। শুনিয়েছেন জীবনবোধের কথা। অভিনয়ে ফেরার আশ্বাস দিয়েছেন ভক্তদের। আজ নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন পারসা। লিখেছেন, ‘আপনারা যেমন আমায় মিস করেন, আমি তার থেকেও বেশি মিস করি আমার কাজকে। ভালো কিছু করতে গেলে মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এই দূরদেশে এসেছি অভিনয়ের প্রশিক্ষণ নিতে, শুধু আপনাদের জন্য। যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি।’ এরপর তিনি লিখেছেন, ‘জীবন অনেক কিছু নিয়ে যায়, তবু হেরে গেলে চলবে না। ফিরে আসতেই হবে নতুন করে, নতুন রূপে! আমি আমার সকল দর্শককে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন সবাই।’ ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেন। এ বিষয়ে পারসা ইভানা তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘‘কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‘তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও।’ উত্তরে বললাম, ‘আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই।’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, ‘তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছো’।’’ ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে পারসা জয় করেছেন দর্শকের মন। পারসা অভিনয়ে জনপ্রিয় হলেও তিনি দারুণ মডার্ন ড্যান্সারও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!