নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু
করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
সোমবার (২৩ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হলেও দুজনই মারা যান গত শনিবার (২১ জুন)।
করোনায় মৃত্যুবরণকারী দুজন হলেন- কাজী আব্দুল আওয়াল (৮৫), রাবেয়া খাতুন (৯৫)।
এদের মধ্যে আব্দুল আওয়ালের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে এবং রাবেয়া খাতুন নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা।
নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৭টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এভারকেয়ার হাসাপাতালে ১ জন করে এবং শেভরন ল্যাবে নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরে আক্রান্ত ৬৯ জন এবং বিভিন্ন উপজেলায় শনাক্ত হয় ৯ জন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।