দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি – বর্ণমালা টেলিভিশন

দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৫৪ 113 ভিউ
অনেকদিন ধরেই রূপালি পর্দার বাইরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই বাইরে যাননি মাহি। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সব মিলিয়ে তিনি ছিলেন শিরোনামে। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তার নাম। নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ফেসবুকে বিমানের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তার ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়। সম্প্রতি চলচ্চিত্রে অনিয়মিত হলেও আলোচনায় ছিলেন নানা কারণেই। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়? তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময়ই দেবে। নিউইয়র্কের আকাশে আপাতত একটিই লেখা- ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা