প্রেক্ষাগৃহ মালিকদের ঝুঁকি নিতে বাঁধনের আহ্বান – বর্ণমালা টেলিভিশন

প্রেক্ষাগৃহ মালিকদের ঝুঁকি নিতে বাঁধনের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২১ 181 ভিউ
ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে একটি হচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি ঈদের দিন থেকে শুধু সিনেপ্লেক্সেই প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের দর্শক তাই সিনেমাটি দেখতে পারছেন না। এদিকে ঈদের দিন থেকেই সিনেমার খোঁজখবর রাখছেন বাঁধন। ছুটে বেড়াচ্ছেন প্রেক্ষাগৃহে। প্রথমদিকে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ কম থাকলেও, দিন দিন তা বাড়ছে বলেও জানান অভিনেত্রী। এটি শুধু সিনেপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দেখানোর মতো সিনেমা। তাই অভিনেত্রী সিঙ্গেল স্ক্রিনের মালিকদের অনুরোধ জানান ঝুঁকি নিয়ে হলেও সিনেমাটি চালানোর। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার বিশ্বাস এটি সিঙ্গেল স্ক্রিনেও দর্শক পছন্দ করবে। কারণ, এখন পর্যন্ত যারাই দেখেছেন তাদের অনেকেই কাঁদতে কাঁদতে বের হয়েছেন। তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরেছেন। তাই আমি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধ জানাব, আপনারা সিনেমাটি চালাবেন, একটু ঝুঁকি নিয়েই দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’ বাঁধন আরও বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথন দিন দর্শক সংখ্যা দেখে আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দর্শক আগ্রহ বাড়ছে তা দেখে অনেক খুশি আমি।’ নারীপ্রধান গল্পের এ সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে