বাংলাদেশ ২.০ এখনো সম্ভব: তাসনিম জারা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ জুন, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ
200 ভিউ

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব: তাসনিম জারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১০:৫৮ 200 ভিউ
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। সেই সব দেয়াল লিখন এখনো রয়ে গেছে দেশের নানা প্রান্তে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি। যা নিয়েই এবার ফেসবুক পোস্টে হতাশা এবং একই সঙ্গে আশার কথা শোনালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসনিম জারা। আর সেই ছবির ক্যাপশনেই নতুন বাংলাদেশের স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি। তাসনিম জারা লিখেছেন, গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’ তিনি আরও লিখেছেন, ‘এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল: ‘‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’’।’ তিনি আরও লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’ পোস্টের শেষাংশে আশার কথা শোনান তাসনিম জারা। বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু