শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ জুন, ২০২৫
৯:২৯ পূর্বাহ্ণ
376 ভিউ

শাকিব-অপুর নতুন গুঞ্জনে যা বললেন বুবলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৯:২৯ 376 ভিউ
সম্প্রতি শাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যকার ভার্চুয়াল লড়াই। কিছুদিন আগে শুরু হওয়া এই বিতর্কে নতুন মোড় নিয়েছে। বর্তমান সময়ে দেশের সিনেমাপ্রেমীরা যখন শাকিব অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত, তখন ‘কিং খান’কে দেখা গেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। বরাবরই সিনেমা মুক্তির দিনে কোনো প্রিমিয়ার শো বা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকেন না শাকিব খান। অন্যদিকে, ‘তাণ্ডব’-এর অন্যান্য শিল্পীরা হলে হলে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শাকিব ছিলেন অনুপস্থিত। এই ফাঁকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠতে। সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ভিডিওটিতে দেখা যায়, শাকিব, অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন—সামনের সিটে বসেন শাকিব ও জয়, আর পেছনে ওঠেন অপু। জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ। ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন, অপু বিশ্বাস হেসে তাদের দিকে তাকান। তবে শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। ধারণা করা হচ্ছে, তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উঠেছে—তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-অপু? তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলী। মঙ্গলবার বিকেলে তিনি শাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি, প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন; বিশেষ করে বাচ্চাদের নিয়ে । বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষন ভালোবাসেন , সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না । তিনি আরও বলেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ, পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী।বাচ্চারা বড় হচ্ছে , তাদেরকে নেতিবাচকতা থেকে দূরে রাখুন, প্লিজ।’ সবশেষ ব্যাকেটবন্দি করে বুবলী লেখেন, ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের, ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!