শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ – বর্ণমালা টেলিভিশন

শাকিবের তাণ্ডবে সিয়াম ও নিশোর বাজিমাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:৩১ 257 ভিউ
ঈদ মানেই এখন যেন প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্ব। এ বছর তার অভিনীত 'তাণ্ডব' মুক্তি পেয়েই দেশের প্রায় প্রতিটি সিনেমা হলে চলছে হাউজফুল শো। প্রথম দিনের প্রতিক্রিয়ায় বোঝা গেল—দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে ছবি, আর প্রেক্ষাগৃহে চলছে তারই প্রতিফলন। মেগাস্টার শাকিবের উপস্থিতি তো বটেই, সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়ে বাজিমাৎ করেছেন বর্তমান সময়ের দুই জনপ্রিয় মুখ—আফরান নিশো ও সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রশংসার ঢেউ। কেউ বলছেন, ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত; আবার কেউ বলছেন, ভিন্নধর্মী লুক, সংলাপ আর ঝাঁজালো উপস্থিতি দিয়ে ক্যামিও হলেও 'মেন অফ দ্য ম্যাচ' ছিলেন নিশো ও সিয়াম। ছবির মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দর্শকদের অভাবনীয় সাড়া ভেসে বেড়াচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবজুড়ে। এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর নিজেরাই ছুটে গেছেন বিভিন্ন হলে, দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে। দর্শকের চাহিদা ও উন্মাদনার মাত্রা এতটাই বেড়েছে যে, ‘তাণ্ডব’ টিম সিদ্ধান্ত নিয়েছে বাড়ানো হবে শো সংখ্যা। শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিনে যেমন ‘তাণ্ডব’ দাপট দেখাচ্ছে, তেমনি সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় চলছে হাউজফুল শো। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটি কোনো একক পর্দার হল!” তিনি আরও জানান, “ঈদের প্রথম তিন দিনের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। এমন অভাবনীয় সাড়া আমরা প্রত্যাশাও করিনি।” প্রযোজক শাহরিয়ার শাকিল আশাবাদী, ‘তাণ্ডব’ সিনেপ্লেক্স ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সংখ্যক শো-এর সিনেমা হিসেবে জায়গা করে নেবে। তার ভাষায়, “দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। সব জায়গা থেকেই প্রশংসার বন্যা বইছে। শুধু প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে তা ৩৫টি করা হচ্ছে।” রায়হান রাফীর পরিচালনায় তৈরি এ ছবিতে শাকিব, জয়া আহসান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। প্রযোজনায় রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় ছিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং সহযোগিতায় দীপ্ত। সব মিলিয়ে বলা যায়—ঈদের প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ শুধু শাকিবেরই নয়, বাংলা সিনেমারও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!