উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

উপজেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:১১ 119 ভিউ
নেত্রকোনার মদন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পৌর ভবনের সামনে থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। যুবলীগ সভাপতি সানোয়ার বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন। জানা যায়, গত ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্র-জনতাকে প্রতিহত করার নির্দেশ দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী নেতারা ও নিষিদ্ধ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ এবং গুলি ছুঁড়ে। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ ছাত্র-জনতা আহত হন। এর প্রেক্ষিতে মেহেদি সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় ৬৮ জনের নাম উল্লেখ ও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা করে। এ মামলার এজাহারনামীয় আসামি ছিল যুবলীগ সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে চোখ হারানো চানগাঁও ইউনিয়নের ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিস্ফোরক আইনে মামলা করেন। সেই মামলায় নিজ বাসার সামনে থেকে যুবলীগ সভাপতি সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার