পশু কোন হাটে যাবে তা ট্রাকের সামনে লেখা থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

পশু কোন হাটে যাবে তা ট্রাকের সামনে লেখা থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:০৮ 116 ভিউ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর ট্রাক কোন হাটে যাবে, তা প্রতিটা ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ রাজধানীর উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসন্ন কোরবানির ঈদে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নিরাপত্তার স্বার্থে এবার কোরবানির প্রতিটি হাটে বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ইজারাদারদের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি বলেন, অসুস্থ পশু যেন হাটে ঢুকতে না পারে সেজন্য চেক-আপের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে ক্রেতা-বিক্রেতা কেউ অসুস্থ বা আহত হলে যেন চিকিৎসা নিতে পারে, সেজন্য মেডিকেল টিম রাখা হয়েছে। সব মিলিয়ে এবারের কোরবানির ঈদের হাট ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি অত্যন্ত ভালো। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা চাচ্ছি গরুর এমন একটা স্বাভাবিক দাম থাকুক যেখানে কৃষক বা খামারি লাভবান হয় এবং ক্রেতাও লাভবান হয়, যাতে উভয়ের স্বার্থ সংরক্ষিত হয় এবং কেউ ক্ষতিগ্রস্থ না হয়।’ তিনি বলেন, গরুর দাম যদি খুব কমে যায় তখন কৃষক বা খামারি ক্ষতিগ্রস্ত হয়, আবার দাম বেড়ে গেলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। তাই, আমরা চাচ্ছি এমন একটা দাম নির্ধারণ হউক যাতে দুই পক্ষ লাভবান হয়। এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল সোয়া ৩টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এসময় তিনি টার্মিনালে বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে ঘুরে দেখেন। তিনি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজ-খবর নেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। এর আগে দুপুর ২টায় স্বরাষ্ট্র উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে