প্রেমের বিষয়ে আর কোনো ভুল করতে চান না অনন্যা – বর্ণমালা টেলিভিশন

প্রেমের বিষয়ে আর কোনো ভুল করতে চান না অনন্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:১১ 131 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্গি পান্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের বাবার পরিচয়ে পরিচিত নয়; তার নিজেরই স্বতন্ত্র পরিচিতি রয়েছে। রুপালি পর্দায়ে অভিষেকের পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে পড়েন তিনি। বিশেষ করে সামাজিক মাধ্যমে নেটিজেনরা বিশেষভাবে তাকে চেনেন। আর চিনবেই না কেন? গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পান্ডের। এ নিয়ে বলিপাড়ায় বেশ আলোচনা-সমালোচনা হয়। প্রেমে ভেঙে পড়ায় অভিনেত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন। প্রায়ই বিষণ্ণ থাকতেন, কান্নাকাটিও করতেন তিনি। অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই প্রথম নয়; ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চাঙ্কিকন্যা। সেবারও মন ভাঙে অনন্যার। তাই এবার আর কারও মন জুগিয়ে চলবেন না তিনি। আপসহীন সম্পর্কে থাকতে চান। ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অভিনেত্রী? গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছাকে। তারা যেমনটি চেয়েছেন, তেমনটিই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন, তাতেই হ্যাঁ বলেছেন। নিজের অনেকটা বদল ঘটিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। অভিনেত্রী বলেন, সবাকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি, নিজেকে পেছনে রেখেছি সব সময়। কিন্তু এবার আর তেমনটা করবেন না অনন্যা। তিনি বলে ন, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। চাঙ্গিকন্যা বলেন, লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ। তিনি বলেন, যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না, সে কখনই যোগ্য সঙ্গী হতে পারে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!