রাশিয়ায় ‘বৃহৎ পরিসরের’ অভিযান চালাচ্ছে ইউক্রেন – বর্ণমালা টেলিভিশন

রাশিয়ায় ‘বৃহৎ পরিসরের’ অভিযান চালাচ্ছে ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১১:০৫ 122 ভিউ
রাশিয়ার সামরিক বিমান ধ্বংসে ‘বৃহৎ পরিসরের’ এক অভিযান শুরু করেছে ইউক্রেন। যার অংশ হিসেবে দেশটি রোববার রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে—যেটি ইউক্রেন সীমান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। ’ ইউক্রেনের নিরাপত্তা সংস্থার একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কিয়েভ থেকে এএফপি জানায়, সূত্রটি জানায়, ‘রাশিয়ার ভেতরে, সম্মুখসীমা থেকে অনেক দূরে থাকা শত্রু বোমারু বিমান ধ্বংসে ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলো একটি বৃহৎ পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করছে।’ সূত্রটি আরও জানায়, এই অভিযানে ৪০টিরও বেশি বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বেলাইয়া বিমানঘাঁটিতে আগুন ধরে গেছে। এদিকে রাশিয়ার একটি প্রতিনিধিদল রোববার ইস্তাম্বুলে উড়াল দিয়েছে, যেখানে সোমবার ইউক্রেনের সঙ্গে তাদের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা সংস্থা তাসকে একটি সূত্র জানায়, ‘আলোচক দলটি ইস্তাম্বুলে উড়ে গেছে।’ এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছিলেন যে, কিয়েভও একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন