বিপাকে তানজিন তিশা! – বর্ণমালা টেলিভিশন

বিপাকে তানজিন তিশা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:০৬ 196 ভিউ
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে সাম্প্রতিক সময়ে এ মাধ্যমে তার উপস্থিতি কম। বিশেষ দিবসের নাটকগুলোতে তার উপস্থিতি মেলে। কাজে মনোযোগ বাড়িয়েছেন ওটিটি কনটেন্টে। বেশ কিছু আলোচিত কনটেন্টে কাজ করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিশা। সম্প্রতি এ ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিশা বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। দীর্ঘদিন আগে এটি প্রচার হলেও, এখনও সে চরিত্রের ঘোরের মধ্যেই রয়েছি।’ এদিকে দীর্ঘদিন পর আরও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘হাইড এন সিক’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে তিশাকে নাদিয়া নামের একজন বিনোদন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। গল্পটি এরকম- একজন ফিল্মস্টারের বিয়ের দিন দূর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। সর্বত্র চাউর হয় রাশা আত্মহত্যা করতে চেয়েছেন। কারণ, সেই ফিল্মস্টারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ বিষয়ে বিনোদন সাংবাদিক প্রশ্ন করলেই ঘটে বিপত্তি। সেই সাংবাদিককে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এদিকে মরতে মরতে বেঁচে যায় রাশা নামের সেই তরুণী। অন্যদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় সেই বিনোদন সাংবাদিককে। ফিল্মটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এটির গল্পে পরতে পরতে রয়েছে টুইস্ট, যা দর্শকদের আকৃষ্ট করবে। শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শক উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস। আমি এটি নিয়ে বেশ আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘ইদানিং খুব কম কাজ করা হলেও, এমন সব গল্পে কাজ করছি যা দর্শক দেখতে চায়। এছাড়া চরিত্রেও রয়েছে ভিন্নতা। প্রতিটি কাজে নিজেকে ভেঙ্গে নতুন করে গড়ছি। গল্প ও চরিত্রে ভিন্নতা আনাতে সেই কাজগুলোতে দর্শক সাড়াও বেশ ভালো পাচ্ছি।’ কম কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী আরও বলেন, ‘গড়পরতা অনেক কাজ করার চাইতে ভালো কাজ করা উচিত। যেগুলোতে নতুনত্ব থাকবে। ভালো গল্প ও চরিত্র পেতে একটু সময় তো লাগবেই। সেই সময়টাই আমি নিচ্ছি। তাই এখন কাজের পরিমান কম। তবে কাজ করছি। একেবারেই বসে নেই।’ ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’ ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে ঈদে প্রচার হবে। এছাড়াও আসন্ন ঈদে তিশাকে দেখা যাবে একাধিক নাটকে- এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি।’ প্রসঙ্গত, টিভি নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত অভিনয় করলেও তিশাকে এখনও সিনেমায় দেখা যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী