কুরবানির ঈদের নাটক নির্মাণে ভাটা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ May, ২০২৫
১১:০৮ am
172 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

কুরবানির ঈদের নাটক নির্মাণে ভাটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ May, ২০২৫ | ১১:০৮ 172 ভিউ
কুরবানি ঈদের আর বেশি দিন বাকি নেই। এ ঈদকে কেন্দ্র করেও শিল্পীদের ব্যস্ততা রয়েছে। নির্মিত হচ্ছে নতুন সব নাটক ও ওয়েবফিল্ম। তবে এবার ঈদ নাটক নিয়ে নেই তেমন আলোচনা। গত ঈদেও শতাধিক নাটক নির্মিত হয়েছিল। তবে সেগুলো সময় মতো প্রকাশ করতে হিমশিম খেতে হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর। কারণ, অতিরিক্ত বাজেটের নাটক নির্মাণ করেও স্পন্সর জটিলতায় সেগুলো অবশেষে আর প্রকাশ করেননি প্রযোজনা সংস্থা। এছাড়াও গত ঈদের তুলনায় আসন্ন কুরবানি ঈদে নাটক নির্মিত হয়েছে তুলনামূলক কম। যেগুলো নির্মিত হয়েছে সেগুলো নিয়েও নেই কোনো প্রচার-প্রচারণা। গত ঈদের উদাহরণ দিয়ে বলতে গেলে, সেসময়ও অনেক নাটক প্রচার হয়েছিল, কিন্তু আলোচনা ছিল না। কারণ, আলোচনায় ছিল ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো। সিনেমার ডামাঢোলে নাটকের আওয়াজ ছিল অনেকটাই ফিকে। এবারও তাই ঘটতে চলেছে। কুরবানির ঈদে মুক্তির মিছিলে রয়েছে প্রায় ডজনখানেক সিনেমা। বলা যায়, আলোচনার কেন্দ্রে এখন সিনেমা। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী বিনোদন জগৎ অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। এরপর সেটি ধীরে ধীরে আবারও সতেজ হলেও, সম্প্রতি আওয়ামী ঘনিষ্ট শিল্পীদের উপর মামলা হামলার ঘটনায় শোবিজ অঙ্গনে আবারও একটি স্থবিরতা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীরাও পিছিয়ে যাচ্ছেন নাটক থেকে। শিল্পীরাও একটি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যার কারণে এবার নাটকে নির্মাণ অনেকাংশে কমেছে। অভিনয়শিল্পী ও নির্মাতা তারিক আনাম খান বলেন, ‘কিছুটা স্থবিরতা এসেছে এটি সত্য। কারণ বিনিয়োগ কারীর সংখ্যা কমে গেছে। শুধু যে নাটক নির্মাণ কমেছে এমনটাও নয়, আমি মনে করি বিনোদনের সব সেক্টরের কাজ কমে গেছে। এখনও কাজে স্থিতিশীল পরিবেশ আসেনি। তবে আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা পজেটিভ চিন্তাটাই করতে চাই।’ এ প্রসঙ্গে এক নাট্যপ্রযোজক বলছেন, ‘গত কয়েকমাসে প্রায় ২০ ভাগ কাজ কমে গেছে। এটার বড় কারণ বাণিজ্যিক অবস্থার অবনতি। আমাদের ইউটিউব কনটেন্টে বিজ্ঞাপণের পরিমান কমে গেছে। এ কারণে অনেকেই নাটকে বিনিয়োগ করা থেকে পিছিয়ে যাচ্ছেন।’ একটা সময় ঈদ উৎসবে প্রায় পাঁচশোর অধিক নাটক নির্মিত হতো। এগুলোতে কাজ করতেন জনপ্রিয় সব শিল্পী। সেসব নাটক দেখতে দর্শকদের আগ্রহেরও কমতি ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে এখন নাটকে জায়গা করে নিয়েছেন নতুনরা। দর্শকপ্রিয়তা তাদেরও রয়েছে, তবুও নাটকে যেন নিখোঁজ সেই প্রাণ। ফলে কমছে টিভি নাটকের দর্শক। অনলাইন মাধ্যমে ভিউয়ের দৌঁড়ে নাটকগুলো এগিয়ে থাকলেও, মানের দিক বিবেচনায় পিছিয়ে পড়েছে। একটা সময় নাটকে পারিবারিক গল্পের প্রাধান্য থাকলেও, এখন প্রেম-ভালোবাসার গল্পে মোড়ানো বেশিরভাগ নাটক। বর্তমানে নাটকে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, মুশফিক ফারহান, তাসনিয়া ফারিণ, ফারহান আহমেদ জোভান, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, তানজিম সাইয়ারা তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান, অহনা, আরশ খান, খায়রুল বাসার, ইয়াশ রোহান, সামিরা খান মাহি, তানিয়া বৃষ্টি, যাহের আলভী, জান্নাতুল সুমাইয়া হিমি, নাজনীন নিহাসহ অনেকেই। গত বছরের ন্যায় এবারও এসব অভিনয়শিল্পীদের একাধিক নাটক প্রকাশ হবে। তবে তাদের নিয়েও রয়েছে সমালোচনা। অনেকের দাবি, এদের মধ্যে কেউ কেউ সিন্ডিকেট মেইনটেইন করে কাজ করেন। তাদের নির্ধারিত শিল্পীর বাইরে অন্যরা কাজের সুযোগ পান না। ফলে, ইচ্ছা থাকলেও নির্মাতা কিংবা প্রযোজকরা স্বাধীনভাবে শিল্পী নিয়ে কাজ করতে পারেন না। যদিও এই সিন্ডিকেটের বিষয়ে বর্তমান প্রজন্মের কোনো শিল্পীই মুখ খোলেননি। বরং তাদের মতে, নির্মাতারা চাইছেন বলেই তারা কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা সিন্ডিকেট প্রসঙ্গে বলেন, ‘নাটক কমে যাওয়ার একটি অন্যতম কারণ এই সিন্ডিকেট। ধরুন, আমি জনপ্রিয় একজন নায়ককে নিলাম। এখন আমাকে সেই নায়কের পছন্দসই নায়িকা নিতে হবে। নাহলে সে কাজ করবে না। আমার ক্যামেরাম্যান বা ইউনিট নিতে গেলেও অনেক অভিনেতা অভিনেত্রী তাদের পছন্দের লোকজনদের নিতে বাধ্য করেন। এতে করে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। একটি চরিত্র যাকে চিন্তা করে ফুটিয়ে তুলতে চাই, তাকে নিয়ে কাজ করতে পারি না। এটা একটি বড় প্রতিবন্ধকতা। কারণ, ভাইরালের নামে একই মুখ দেখতে দেখতে দর্শকরাও ক্লান্ত বলে আমার কাছে মনে হয়।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন