‘মা’র জন্য কাজলের অপেক্ষা – বর্ণমালা টেলিভিশন

‘মা’র জন্য কাজলের অপেক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৭ 189 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাজল। মাঝে বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। তার আসন্ন নতুন সিনেমার নাম ‘মা’। এটি একটি হরর সিনেমা। ভারতীয় গণমাধ্যম মতে, এ মুহূর্তে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। আইএমডিবি’র রিপোর্টে মুক্তিপ্রতিক্ষীত আলোচিত ১০ সিনেমার মধ্যে রয়েছে কাজলের ‘মা’। এটি একটি পৌরাণিক ভৌতিক সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন। এরইমধ্যে সিনেমাটির ট্রেলারও প্রকাশ হয়েছে। আইএমডিবি’র সর্বাধিক প্রত্যাশিত তালিকায় এক নাম্বারে রয়েছে তরুণ মনসুখানির তারকাবহুল সিনেমা কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’। এটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাদে, নানা পাতে। দুই নাম্বারে রয়েছে বিজয় কনকমেডালার দক্ষিণী সিনেমা ‘ভাইরাবাম’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে। তিন নাম্বারে রয়েছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এটি মুক্তি পাবে ২০ জুন। সিনেমাটি একজন অদ্ভুত বাস্কেটবল কোচের চারপাশে আবর্তিত হয় যাকে প্রতিবন্ধী খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দিতে হয়। সিনেমাটিকে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং এতে আমির খান, জেনেলিয়া দেশমুখ এবং দশজন প্রতিভাবান শিশু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। চার নাম্বারে রয়েছে মণি রত্নমের ‘থাগ লাইফ’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ জুন। তালিকার পাঁচ নাম্বারে রয়েছে গৌতম তিন্নানুরির ‘কিংডম’। এটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তেলেগু এই অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে বিজয় দেবেরকোন্ডা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছয় নাম্বারে রয়েছেন স্মীপ কাংয়ের ‘সৌনকান সৌনকানে ২’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩০ মে। সাত নাম্বারে আছে কাজলের ‘মা। বিশাল ফুরিয়া নির্মিত এ সিনেমার গল্পটি শয়তানের জগৎ থেকে এক মা-মেয়ের, যারা একটি পুরানো প্রাসাদে চলে যায়। কিন্তু গল্পটি ভয়াবহ মোড় নেয় যখন একটি অতিপ্রাকৃত সত্তা তার মেয়েকে নিয়ে যায়, এবং এখন মায়ের উপর নির্ভর করে যে সে তাকে মন্দের খপ্পর থেকে উদ্ধার করতে পারবে কী না। তালিকায় আট নাম্বারে রয়েছে ‘থ্রিবিএইচকে’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ জুলাই। নয় নাম্বারে রয়েছে ‘হরি হারা বীর মাল্লু’। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুন। ঐতিহাসিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটিতে পবন কল্যাণকে ভিরা মাল্লুর ভূমিকায় দেখা যাবে। তালিকায় দশ নাম্বারে রয়েছে ‘কাঁকজুরা’। এটি ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভে মুক্তি পেয়েছে গতকাল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন