খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট – বর্ণমালা টেলিভিশন

খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০১ 129 ভিউ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে দ্রুত পলায়ন করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইসরাইলি পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বৃহস্পতিবার বেইতার জেরুজালেম ও হাপোয়েল বেয়ারশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যায়। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল প্রতিযোগিতা ‘ইসরাইল কাপ’-এর ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরের ধাপের অভিযান আরও কার্যকর হবে। আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন, ‘এ সপ্তাহে আমরা দখলদার ইসরাইলের গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান চালিয়েছি। এগুলোর মাধ্যমে ইসরাইলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল-রাশাশে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরাইলি বাহিনীর জন্য সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ইসরাইলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে’। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ হামলার পর বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়। অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের উপ-তথ্য কর্মকর্তা নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন-গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। এ বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। নাসরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিৎ তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন-গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা