স্পাইডার-ম্যানে অভিনয় করবেন সেটা জানতেন না জেন্ডায়া – বর্ণমালা টেলিভিশন

স্পাইডার-ম্যানে অভিনয় করবেন সেটা জানতেন না জেন্ডায়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০৭ 124 ভিউ
হলিউডের সুপারহিরো ইউনিভার্সের অন্যতম এক নাম ‘স্পাইডার-ম্যান’। আর এই স্পাইডার-ম্যান’র সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন জেন্ডায়ার নাম। বলা হয়ে থাকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে জেন্ডায়ার প্রবেশ ছিল সুপারহিরো ইতিহাসের অন্যতম দুর্দান্ত কাস্টিং মুভ। তবে সেটা কেবল ব্যঙ্গাত্মকভাবে সুপারপাওয়ার দেখানোর জন্য নয়। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ যখন শুরু হয়, তখন জেন্ডায়া ইতোমধ্যেই তার ডিজনি চ্যানেলের খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। পরবর্তীতে তিনি দ্রুত হলিউডে স্টাইল আইকন, এমি বিজয়ী এবং রেড কার্পেট কিংবদন্তি হয়ে উঠেছেন। স্পাইডির রিবুটে তার উপস্থিতি ছিল রীতিমতো অবিশ্বাস্য। মাত্র কয়েকটি দৃশ্যের মাধ্যমে তিনি দর্শকদের মনোযোগ ও হৃদয় কেড়ে নিতে সক্ষম হন, যার কোনও সুপারপাওয়ারের প্রয়োজন ছিল না। আর টম হল্যান্ডের (স্পাইডার-ম্যান) সঙ্গে তার রসায়নও ভুলে গেলে চলবে না। সেটি ছিল কার্যত অসাধারণ। বলা হয়ে থাকে, স্পাইডার-ম্যানে জেন্ডায়ার প্রবেশ কেবল একটি চরিত্রের মধ্যেই থেমে থাকেনি। তিনি সিনেমাটিকে একটি নতুন ভাব দিয়েছিলেন এবং দর্শকের আরও কাছাকাছি নিয়ে এসেছিলেন। কিন্তু জানেন কী, সিনেমা শুরুর আগে, জেন্ডায়া জানতেন না যে তিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’র জন্য অডিশন দিয়েছিলেন! এমনিতেই মার্ভেল সিনেমায় এমজে চরিত্রে অভিনয় করার চেয়ে আর কী দারুন হতে পারে কোনো অভিনেত্রীর জন্য? আপনি অডিশন দিচ্ছেন, আর তা না জেনেই দুর্ঘটনাক্রমে এই চরিত্রে অভিনয় করেছেন। হ্যাঁ, জেন্ডায়ার ক্ষেত্রে সেটাই ঘটেছিল। যখন তিনি প্রথম ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’র স্ক্রিপ্ট পেয়েছিলেন, তখন কেউ তাকে বলেনি যে এটি আসলে কী। ‘সে সময় আসলে আমার জিজ্ঞেস করাটা শোভনীয় ছিল না, যেটার (স্পাইডার-ম্যান) স্ক্রিপ্ট পেয়েছি বা পৃষ্ঠাগুলো পড়ছিলাম সেটা কী?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জেন্ডায়া। অভিনেত্রী জানান, সেই সময় তিনি ভেবেছিলেন ‘সুপারহিরো সিনেমার কুল গার্ল’-এর মতো অস্পষ্ট কিছুর জন্য অডিশন দিচ্ছেন। কিন্তু শেষতক দেখা গেল, মেয়েটি ছিল এমজে। আর স্ক্রিন টেস্টের ঠিক আগে তিনি সেটা জানতে পেরেছিলেন। জেন্ডায়া বলেন, ‘আমি কোনো কিছু না জেনেই অডিশনে গিয়েছিলাম। আসলে আমাকে জানানো হয়নি। এটাই কিন্তু মার্ভেলের গোপনীয়তা। হয়তো জানলে আগে থেকেই চরিত্রটির জন্য প্রস্তুতি নিতাম। কিন্তু মার্ভেল দেখতে চেয়েছে কোনোরকম প্রস্তুতি ছাড়াই আমি কেমন অভিনয় করতে পারি। তাই এমজে চরিত্রের স্ক্রিপ্টটি আমাকে পড়তে দেওয়া হয়েছিল তখন।’ আর এই চরিত্রটিই তাকে হলিউডে আইকনিক করে তুলেছেন শেষ পর্যন্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!