নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
লক্ষ্মীপুরে হত্যাসহ ২০ মামলার আসামি র্যাবের হাতে গ্রেফতার
লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ প্রকাশ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাসহ নানা অপরাধে আরও ২০টি মামলা রয়েছে।
বুধবার (২৮ মে) রাত ৮ টার দিকে রায়পুরের সোনাপুর ইউনিয়নের সিকদার রাস্তার মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ইউসুফ রায়পুরের কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লারহাট এলাকার মিজি বাড়ির আবুল কাশেমের ছেলে।
র্যাব জানায়, ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর সদর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত ইউসুফকে ৫ বছরের সাজা দেয়। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা সদর থানা, রায়পুর থানা, চন্দ্রগঞ্জ থানা, রামগঞ্জ থানা এবং ডিএমপি, ঢাকার পল্টন থানা, মিরপুর থানাসমুহে হত্যা, হত্যার চেষ্টা, ডাকাতি, চুরি, মাদক ও প্রতারণাসহ ২০ টি মামলা রয়েছে।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার এড়ানোর লক্ষ্যে ইউসুফ দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। র্যাব তাকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
