নজর কেড়েছেন আইটেমগার্ল পূজা – বর্ণমালা টেলিভিশন

নজর কেড়েছেন আইটেমগার্ল পূজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:১০ 129 ভিউ
ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরী। এবারের কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘টগর’ নামের একটি সিনেমা। বর্তমানে এ সিনেমার প্রচার-প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী। আলোক হাসানের পরিচালনায় এতে পূজা জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি। গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষনীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। রণক ইকরামের কথায় এবং কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়ার কণ্ঠে গাওয়া এ গানটিতে রয়েছে দেশীয় উৎসবের আমেজ। গানটির সুর ও গায়কির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে চিত্রায়ণ। পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি, এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী। তিনি আরও বলেন, ‘শুরু থেকেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। দর্শকদের পাশাপাশি আমিও এটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। শুটিং থেকে শুরু করে এখন পর্যন্ত (প্রচার-প্রচারণা) খুব আনন্দ নিয়ে আমরা কাজ করছি। সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছি এটাতেই আমাদের ভালোলাগা। আশাকরি দর্শক নিরাশ হবেন না।’ প্রসঙ্গত, ‘টগর’ সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। পরবর্তীতে দীঘিকে বাদ দিয়ে তার জায়গায় পূজা চেরীকে নেয়া হয়। উল্লেখ্য, আইটেমগার্ল হিসাবে এটাই পূজার প্রথম কাজ নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!