সিনেমায়ও ছিল নজরুলের আধিপত্য – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ May, ২০২৫
১০:৫৬ am
168 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সিনেমায়ও ছিল নজরুলের আধিপত্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৫ | ১০:৫৬ 168 ভিউ
বাংলা সাহিত্যের আকাশে ধ্রুবতারা কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আগামীকাল। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা ও দ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী এ কবি। বিভিন্ন সময় সিনেমার পর্দায় ফুটে উঠেছে জাতীয় কবির গল্প, উপন্যাস ও কবিতা। নিজেও সিনেমা পরিচালনা এবং অভিনয় করেছেন। সিনেমায় কবিকে কীভাবে ও কতটা উপস্থাপন করা হয়েছে তা নিয়েই এ প্রতিবেদন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিনেমার সঙ্গে ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। তার গল্প উপন্যাসে একাধিক সিনেমা নির্মাণ হয়েছে। নজরুলের লেখা গান যেমন অনেক সিনেমায় ব্যবহার হয়েছে, তেমনি পরিচালনা ও অভিনয়ও করেছেন তিনি। ‘ধুপছায়া’ নামে একটি সিনেমা পরিচালনা করার পাশাপাশি তাতে তিনি অভিনয় করেছিলেন। এতে দেবতা বিষ্ণুর চরিত্রে রুপদান করেন। তিনি যখন কাজ করেন, ত্রিশ-চল্লিশ দশকের শুরুতে তখন তিনি ছিলেন বিপুল খ্যাতির অধিকারী। সে সময়ে সিনেমার সংগীত পরিচালনা, সিনেমার গানে কণ্ঠ দেয়া, শিল্পীদের গান শেখানো, যারা অভিনয় করতেন তাদের শুদ্ধ উচ্চারণ শেখানোর দায়িত্ব তিনিই পালন করতেন। ত্রিশের দশকে ম্যাডান থিয়েটার্সের ‘সুর ভান্ডারী’ পদে নিযুক্ত হন নজরুল। এ পদটি ছিল খুব গুরুত্বপূর্ণ। সিনেমায় যারা গাইবেন ও অভিনয় করবেন তাদের গান শেখানো ও উচ্চারণ শুদ্ধ করার দায়িত্ব ছিল তার। শুধু তাই নয়, গান লেখা ও সুর করারও দায়িত্ব পালন করতে হতো নজরুলকে। ১৯৩১ সালে প্রথম বাংলা সবাক সিনেমা ‘জামাই ষষ্ঠী’তে সুর ভান্ডারীর কাজ করেন তিনি। ম্যাডান থিয়েটার্স কোম্পানির আরও যেসব সিনেমার সঙ্গে নজরুল সম্পৃক্ত ছিলেন সেগুলো হলো-‘জ্যোৎস্নার রাত’ (১৯৩১), ‘প্রহলাদ’ (১৯৩১), ‘ঋষির প্রেম’ (১৯৩১), ‘বিষ্ণুমায়া’ (১৯৩২), ‘চিরকুমারী’(১৯৩২), ‘কৃষ্ণকান্তের উইল’ (১৯৩২), ‘কলঙ্ক ভঞ্জন’ (১৯৩২), ‘রাধাকৃষ্ণ’ (১৯৩৩) এবং ‘জয়দেব’ (১৯৩৩)। ১৯৩১ সালে বাংলা সবাক সিনেমা ‘জলসা’য় নজরুল নিজের একটি গান গেয়েছিলেন এবং ‘নারী’ কবিতাটি আবৃত্তি করেছিলেন। ম্যাডান থিয়েটার্সের একজন অংশীদার ছিলেন মিসেস পিরোজ ম্যাডান। তিনি ১৯৩৩ সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠান থেকে ‘ধ্রুব’ নামে একটি সিনেমা নির্মাণ করা হয়। পুরাণের কাহিনি নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘ধ্রুব চরিত’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। নজরুল এ সিনেমার গান লেখেন এবং সংগীত পরিচালনা করেন। তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয়ও করেন এবং একটি গানে কণ্ঠ দেন। ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি মুক্তি পায়। এছাড়াও সিনেমার গানে নজরুলের আধিপত্য ছিল বিস্তর। গান লেখার পাশাপাশি সংগীত পরিচালনার গুরু দায়িত্বও তিনিই পালন করতেন। ১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাতালপুরী’ সিনেমার সংগীত পরিচালনা করেন নজরুল। তিনি এবং পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন এ সিনেমার গীতিকার। এর জন্য ‘ঝুমুর’ সুরে গান রচনা করেন নজরুল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নির্মিত ১৯৩৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গৃহদাহ’ সিনেমার সুরকার ছিলেন নজরুল। ১৯৩৭ সালে মুক্তি পায় রহস্য কাহিনিভিত্তিক সিনেমা ‘গ্রহের ফের’। এটিরও সংগীত পরিচালক ও সুরকার ছিলেন নজরুল। ১৯৩৭ সালের সেরা সিনেমা ছিল ‘বিদ্যাপতি’। কবি বিদ্যাপতির জীবনীভিত্তিক এ সিনেমার মূল গল্প ছিল নজরুলের। দেবকী বসু পরিচালিত সিনেমাটির সুরকার ছিলেন নজরুল ও রাইচাঁদ বড়াল। ‘বিদ্যাপতি’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে হিন্দিতে নির্মিত হয় এ সিনেমাটি। এতেও সম্পৃক্ত ছিলেন নজরুল। সেটিও সেসময় ব্যবসাসফল হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ১৯৩৮ সালে নির্মিত ‘গোরা’ সিনেমাটির সংগীত পরিচালনাও করেছেন আমাদের জাতীয় কবি। বিশ্বভারতী আপত্তি করে যে, সিনেমাটিতে সঠিকভাবে রবীন্দ্রসংগীত গাওয়া হচ্ছে না। নজরুল তখন সোজা চলে যান রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ নজরুলকে সমর্থন করেন এবং বিশ্বভারতীর সমালোচনা করে বলেন, ‘আমার গান কীভাবে গাইতে হবে সেটা কি তোমার চেয়ে ওরা ভালো বুঝবে?’ তিনি নজরুলকে তার গান নিজের খুশিমতো গাইবার ও ব্যবহারের অনুমতিপত্র দিয়ে দেন। নজরুল সেই সিনেমায় রবীন্দ্রসংগীতের পাশাপাশি নিজের লেখা একটি গান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানটি ব্যবহার করেন। ‘গোরা’তে রবীন্দ্রসংগীতের ব্যবহার হয়েছিল নজরুলের নিজস্ব শৈলীতে, যা প্রশংসিত হয়েছিল শ্রোতাদের মাঝে। সে সময় মুক্তিপ্রাপ্ত ‘হাল বাংলা’ নামে আরেকটি সিনেমার গানেও সুর করেছিলেন নজরুল। সেই সিনেমায় ছোট একটি কৌতুক চরিত্রে অভিনয়ও করেন তিনি। ১৯৩৯ সালে মুক্তি পায় ‘সাপুড়ে’। এর কাহিনিকার ও সুরকার ছিলেন নজরুল। পরিচালক ছিলেন দেবকী বসু। বেদে সম্প্রদায়ের জীবনভিত্তিক এ সিনেমাটি দারুণ ব্যবসাসফল হয়েছিল। বেদে জীবন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নজরুল বেশ কিছুদিন বেদে দলের সঙ্গে ছিলেন। ‘সাপুড়ে’ নামে সিনেমাটির হিন্দি রিমেকও হয়েছিল। তার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন নজরুল। এছাড়াও ‘রজতজয়ন্তী’ (১৯৩৯), ‘নন্দিনী’ (১৯৪১), ‘অভিনয়’ (১৯৪১), ‘দিকশূল’ (১৯৪১) ইত্যাদি বেশ কয়েকটি সিনেমার গান লিখেছিলেন নজরুল। তার গানগুলো সে সময় লোকের মুখে মুখে ফিরত। ১৯৪১-৪২ সালে ‘মদিনা’ নামে একটি সিনেমার চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন জাতীয় এ কবি। এ সিনেমার জন্য তিনি ১৫টি গান লেখেন। ‘চৌরঙ্গী’ (১৯৪২) সিনেমার গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকও ছিলেন তিনি। একই বছর মুক্তিপ্রাপ্ত ‘দিলরুবা’ সিনেমার গীতিকার ও সুরকার হিসাবেও তিনিই ছিলেন। ‘চৌরঙ্গী’ হিন্দিতে নির্মিত হলে সে সিনেমার জন্য ৭টি হিন্দি গান লেখেন নজরুল। এছাড়াও আরও অনেক সিনেমার সঙ্গেই নজরুলের সম্পৃক্ততা ছিল। এদিকে সিনেমা প্রযোজনায়ও যুক্ত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শেরেবাংলা একে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় ১৯৪১ সালে তিনে ‘বেঙ্গল টাইগার্স পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গঠন করেন। সেসময় নজরুলের সঙ্গে ছিলেন আব্বাসউদ্দীন আহমদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, হুমায়ূন কবীর, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ মোদাব্বের, আজিজুল ইসলাম, সারওয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ। এদিকে নজরুলের গান ঢাকাই সিনেমায় অসংখ্যবার ব্যবহৃত হলেও তার গল্প উপন্যাস নিয়ে নির্মিত সিনেমার সংখ্যা সীমিত। বাংলাদেশে নজরুলের কাহিনি থেকে প্রথম সিনেমা নির্মাণ করেন খান আতাউর রহমান। কবির পদ্মগোখরা গল্প থেকে নির্মিত এ সিনেমার নাম ‘সুখ-দুঃখ’। অবশ্য এ সিনেমার কাজ শুরু হয় দেশ স্বাধীনের আগেই। মুক্তি পায় স্বাধীনতার বছরে, ১৯৭১ সালে। স্বাধীন বাংলাদেশে নজরুলের গল্প নিয়ে প্রথম সিনেমা নির্মাণ করেন মুস্তাফিজ। নাম ‘মায়ার বাঁধন’ (১৯৭৬)। এরপর আশির দশকের শেষ প্রান্তে নায়করাজ রাজ্জাক বানান নজরুলের ‘জ্বিনের বাদশাহ’। এতে রাজ্জাকের সঙ্গে অভিনয় করেন তার ছেলে বাপ্পারাজ। তারও দেড় দশক পরে ২০০৪ সালে মতিন রহমান নজরুলের গল্প নিয়ে নির্মাণ করেন ‘রাক্ষুসী’। এতে বড় বউয়ের চরিত্রে অভিনয় করেন রোজিনা। তার স্বামীর চরিত্রে ফেরদৌস এবং ছোট বউয়ের চরিত্রে অভিনয় করেন পূর্ণিমা। ২০০৫ সালে গুলজার ও মৌসুমী যৌথভাবে নির্মণ করেন নজরুলের ‘মেহের নেগার’। এতে অভিনয় করেন ফেরদৌস ও মৌসুমী। ২০১৪ সালে গীতালি হাসান নজরুলের ‘অতৃপ্ত কামনা’ গল্প থেকে নির্মাণ করেন ‘প্রিয়া তুমি সুখী হও’। এতে অভিনয় করেন ফেরদৌস ও শায়লা সাবি। এছাড়া নজরুলের উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ এবং গল্প ‘ব্যথার দান’ ও ‘পদ্মগোখরা’ অবলম্বনেও সিনেমা নির্মিত হয়েছে। এছাড়া কবির ‘লিচুচোর’ এবং ‘খুকি ও কাঠবেড়ালি’ কবিতা থেকে দুইটি শিশুতোষ সিনেমাও নির্মিত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন