নিউজ ডেক্স
আরও খবর
১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই
ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি
‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ?
যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক
চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি
বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা
রামগঞ্জে ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর নাম ঘোষণা
আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রতীক হাতপাখা নিয়ে।
শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
দায়িত্বশীল কর্মশালায় জেলার সব উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুফতি ফয়জুল করীম তার বক্তব্যে বলেন, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।
তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ।
ঘোষণার পর আলহাজ জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
উল্লেখ্য, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী বহুদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
