‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, মোটা হওয়া প্রসঙ্গে দাবি ঐশ্বরিয়ার – বর্ণমালা টেলিভিশন

‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, মোটা হওয়া প্রসঙ্গে দাবি ঐশ্বরিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:৩৮ 135 ভিউ
মা হওয়ার পর শরীরের পরিবর্তন স্বাভাবিক। তা তিনি হোক সাধারণ নারী কিংবা রূপালি পর্দার তারকা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের এ পরিবর্তন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকা থেকে বাদ যায়নি বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনও। সাম্প্রতিক কান চলচ্চিত্র উৎসবেও তার সাজ-পোশাকের প্রশংসার মাঝে উঠে এসেছে সেই পুরোনো আলোচনাই—তার ওজন ও চেহারা। কান-এর লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ঝলমলে উপস্থিতি নজর কাড়লেও সামাজিকমাধ্যমে অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ বলেন, তার মুখ অনেক ফুলে গেছে, কারও মন্তব্য, ‘চুলের স্টাইল তো আর একটু বদলানো যেত!’ এমন একের পর এক নেতিবাচক মন্তব্যে এবার আর চুপ করে থাকেননি তিনি। স্পষ্ট জবাব দিলেন ঐশ্বরিয়া—‘আমি মোটা হয়েছি তো তাতে কার কী সমস্যা? আমার শরীর নিয়ে এত আগ্রহ কেন?’ তিনি বলেন, ‘চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।’ এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার শাড়ির লুক এবং আত্মবিশ্বাস ভরা উপস্থিতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। আর সমালোচকদের কটাক্ষের জবাব যেন মিলছে তার সেই স্টাইলেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!