ইসরাইলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান গাজাবাসীকে দয়া করুন – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান গাজাবাসীকে দয়া করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:৩১ 140 ভিউ
গাজাবাসীর প্রতি ইসরাইলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস। বৃহস্পতিবার ডব্লিউএইচওর বার্ষিক অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। বলেন, নিজেদের স্বার্থেই ইসরাইলের শান্তি প্রতিষ্ঠা করা জরুরি। এএফপি, আলজাজিরা। গেব্রেয়াসুস বলেছেন, এই যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না। তিনি খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা এবং চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র বানানোকে ‘অন্যায়’ ও ‘নিকৃষ্ট’ বলে অভিহিত করেছেন। টেড্রোস বলেছেন, শুধু একটি রাজনৈতিক সমাধানই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আমি আপনাদের কাছে দয়া দেখানোর অনুরোধ জানাচ্ছি। এটি আপনাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য ও মানবতার জন্য ভালো। শুক্রবার জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজাজুড়ে ইসরাইলি হামলার মাত্রা বেড়েই চলেছে। গাজার মোট ভূখণ্ডের প্রায় ৮১ শতাংশ এখন ইসরাইলি বাহিনীর ঘোষিত জোরপূর্বক বাস্তুচ্যুতি আদেশের মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, পুরো শহরকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। নতুন করে শুরু হওয়া ‘গিদিয়নের রথ’ নামক সামরিক অভিযানের পর এই হামলাগুলোর তীব্রতা আরও বেড়েছে। আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে ইসরাইলি ড্রোন হামলায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত নতুন করে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫৩ হাজার ৮২২ জন নিহত এবং এক লাখ ২২ হাজার ৩৮২ জন আহত হয়েছেন। গত সপ্তাহে গাজার চারটি প্রধান হাসপাতাল হামলার শিকার হওয়ায় চিকিৎসাসেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে ১৯টি চালু আছে, যেখানে কর্মীরা ‘অসম্ভব কঠিন পরিবেশে’ কাজ করছেন। সংস্থাটি জানিয়েছে, গাজার প্রায় ৯৪ শতাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। যার ফলে উত্তর গাজার বাসিন্দারা প্রায় সব ধরনের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে টানা ১১ সপ্তাহের অবরোধের পর প্রায় ১৩০ ট্রাক ত্রাণ প্রবেশ করেছে গাজায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা