মিশন ইম্পসিবল নাকি জেমস বন্ড, কোন সিনেমায় সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ May, ২০২৫
১১:২৩ am
187 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মিশন ইম্পসিবল নাকি জেমস বন্ড, কোন সিনেমায় সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ May, ২০২৫ | ১১:২৩ 187 ভিউ
হলিউডের অ্যাকশন সিনেমা মানেই গোলাগুলি, প্রচন্ড বিস্ফোরন। যখন বিশাল আকারের দারুনভাবে কোরিওগ্রাফ করা এবং (আক্ষরিক অর্থে) বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্সের কথা আসে, তখন ‘মিশন ইম্পসিবল’ এবং ‘জেমস বন্ড’ উভয় সিনেমাই অতীতে তাদের দক্ষতা প্রমাণ করেছে। কিন্তু এ সিনেমাগুলোর মধ্যে একটি সিনেমা সবচেয়ে বড় বিস্ফোরণের জন্য একটি অনন্য বিশ্ব রেকর্ড তৈরি করেছে। এটি কি টম ক্রুজ অভিনীত ‘মিশন ইম্পসিবল’, নাকি ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘জেমস বন্ড’? দর্শক প্রতিক্রিয়া ও জনপ্রিয়তার দিক থেকে মিশন ইম্পসিবল এবং জেমস বন্ড দুটোই এগিয়ে। কেউ কারও থেকে কম নয়। দুটি ফ্র্যাঞ্চাইজিই অ্যাকশন ঘরানার। দুটোতেই বড় বড় বিস্ফোরণের দৃশ্য রয়েছে। তবে তুলনাবিচারে একটি সিনেমায় সবচেয়ে বড় বিস্ফোরণের রেকর্ড ড্যানিয়েল ক্রেগের ‘স্পেকটার’র দখলে। এটি জেমস বন্ড সিরিজের ২৪তম সিনেমা। সিবিআর-এর একটি প্রতিবেদন অনুসারে, এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে যখন জেমস বন্ড এবং ম্যাডেলিন সোয়ান (লিয়া সেডু অভিনীত) ব্লোফেল্ডের ঘাঁটি থেকে পালিয়ে যান, তখন তারা পুরো মাঠটিই উড়িয়ে দেন। এতে ৮ হাজার ৪১৮ লিটার কেরোসিন খরচ হয়েছিল। সিনেমার ইতিহাসে এটিই সবচেয়ে বড় পর্দার বিস্ফোরণ। এই দৃশ্যের শুটিংয়ে কী ধরণের প্রস্তুতি নিতে হয়েছে কিংবা কী পরিমান অর্থ ব্যয় হয়েছে সেটা অনেকেরই অজানা। স্যাম মেন্ডেস পরিচালিত ‘স্পেকটার’ সিনেমাটিতে এমআই-৬ এজেন্ট জেমস বন্ড (ড্যানিয়েল ক্রেগ) এর সাহসী অভিযানের কাহিনী রয়েছে, যিনি একটি রহস্যময় বার্তা পাওয়ার পর মেক্সিকো সিটিতে ভ্রমণ করে। যখন তিনি স্পেকটার নামক একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন সম্পর্কে জানতে পারেন, তখন তার প্রাক্তন প্রতিপক্ষের মেয়ে ডক্টর ম্যাডেলিন সোয়ান (লিয়া সেডু) কে ট্র্যাক করে তার সাহায্য চাওয়ার চেষ্টা করেন। মিশনের গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্পেকটারের পিছনের মূল পরিকল্পনাকারী আর্নস্ট স্ট্যাভ্রো ব্লোফেল্ড (ক্রিস্টোফ ওয়াল্টজ)-এর সঙ্গে একটি বিশেষ সংযোগ সম্পর্কে জানতে পারেন। এ সিনেমায় আরও আছেন বেন হুইশ, নাওমি হ্যারিস, ডেভ বাতিস্তা, মনিকা বেলুচ্চি এবং রাল্ফ ফিয়েনস। রিভিউ অ্যাগ্রিগেশন ওয়েবসাইট রটেন টমেটোসের মতে, স্পেকটার সমালোচকদের কাছ থেকে ৬৩% এবং দর্শকদের কাছ থেকে ৬১% রেটিং পেয়েছে। আইএমডিবিতে, সিনেমাটির ব্যবহারকারী রেটিং ৬.৮/১০। এটি সেরা রেটেড বন্ড সিনেমা নয়, তবে এটি এখনও অ্যাকশন মুভিপ্রেমী এবং ফ্র্যাঞ্চাইজি ভক্তদের জন্য অবশ্যই দেখার মতো। সিনেমাটি বক্স অফিসে একটি বড় হিট ছিল এবং বিশ্বব্যাপী ৮৮০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছে। তাছাড়া স্পেকটারের থিম সং ‘রাইটিং’স অন দ্য ওয়াল’ সেরা মৌলিক গান বিভাগে অস্কার পুরষ্কার এবং গোল্ডেন গ্লোব পুরষ্কার জিতেছে। এদিকে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের নতুন সিনেমা ‘দ্য ফাইনাল রিকনিং’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ২১ মে। সিনেমাটির চলতি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে। এ সিনেমায় বিমানের ডানা ধরে ঝুলতে দেখা যাবে টমকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন