কান উৎসবে ‘কুনজর’ এড়াতে জাহ্নবীর অভিনব কৌশল – বর্ণমালা টেলিভিশন

কান উৎসবে ‘কুনজর’ এড়াতে জাহ্নবীর অভিনব কৌশল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:২১ 123 ভিউ
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাচ্ছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কানে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পা রেখেছেন উৎসবের লালগালিচায়। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। কুনজর এড়াতে তিনি নাকি টোটকা নিয়ে গিয়েছিলেন। সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু জাহ্নবীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হইহচ পড়েছে। তার সাজ নাকি মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। কিন্তু প্রথমবার কানের লালগালিচায় হাঁটার আগে ‘বিশেষ সতর্কতা’ নিয়েছিলেন অভিনেত্রী। শ্রীদেবীকন্যা ‘কুনজরে’ বিশ্বাস করেন। তাই কান উৎসবে যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লালগালিচায় হেঁটেছেন জাহ্নবী। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবার ভারতীয় বধূ। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতার দিকে। ‘কুনজর’ এড়াতেই নাকি এই ‘টোটকা’ ব্যবহার করেছেন জাহ্নবী। ‘কুনজর’ এড়াতে অনেকেই পায়ে ও হাতে এ ধরনের কালো সুতা বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন অভিনেত্রীও। এ বিষয়টিও মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের। গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের সিনেমা ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লালগালিচায় দেখা গিয়েছিল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা