দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন – বর্ণমালা টেলিভিশন

দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৪২ 142 ভিউ
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল কনজারভেটিভ পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতৃত্ব ছাড়ছেন। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে পিপিপির হয়ে লড়বেন কিম মুন-সুকে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন লি জে-মুয়ং। জরিপ অনুযায়ী, নির্বাচনে পিপিপির প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে ব্যাপক ভোটে হারবেন। শুক্রবার নির্বাচন জরিপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গ্যালআপ কোরিয়া। ওই জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ পিপিপির কিম মুন-সুকে সমর্থন দিয়েছেন। আর ৫১ শতাংশ ভোট দিয়েছেন লির পক্ষে। গত বছর ক্ষমতায় থাকা অবস্থায় ইউন স্বল্প সময়ের জন্য দেশে সামরিক আইন জারি করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি বিদ্রোহ করেছেন, এমন অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এ ছাড়া তার এমন পদক্ষেপে বিক্ষোভ শুরু হলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত হয় দক্ষিণ কোরিয়া। বিক্ষোভের জেরে একপর্যায়ে পার্লামেন্ট প্রেসিডেন্টকে অভিশংসিত করে। গ্রেফতারও হন তিনি। গত ৪ এপ্রিল দেশটির সাংবিধানিক আদালত ইউনের অভিসংশনের সিদ্ধান্তের পক্ষে রায় দেয়। ফেসবুক পোস্টে ইউন লেখেন, ‘আমি স্বাধীন কোরিয়া প্রজাতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব পালনের জন্য পিপল পাওয়ার পার্টি ছাড়ছি। দয়া করে কিম মুন-সুকে আপনার সমর্থন জানান।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি