নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
৬০০ কোটির প্রস্তাবও ফিরিয়ে দেন প্রীতি জিনতা
২০১১ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি অভিনেত্রী প্রীতি জিনতার নামে লিখে দেওয়ার ঘোষণা করেছিলেন। কারণ তার সন্তান শানদার আমিরোহি অভিনেত্রীকে ভীষণ পছন্দ করতেন। তবে এত বড় একটি সুযোগ আসার পরও তা প্রত্যাখ্যান করেন অভিনেত্রী।
প্রীতি জিনতার বয়স ২০০১ সালে ছিল মাত্র ২৬ বছর। সেই সময়েই আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি।
এর পর ২০০০ সালের মাঝামাঝি সময় যখন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, রানি মুখার্জি ও কারিনা কাপুর বলিউডে শীর্ষ তালিকায় নিজেদের নাম লেখানোর প্রতিযোগিতা করছেন, সেই সময় প্রীতি জিনতা পাশ থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রীতি সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন না ঠিকই, কিন্তু ৬০০ কোটি টাকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মতো সাহসের অধিকারী ছিলেন। এ জন্য পরে অভিনেত্রীকে গডফ্রে ফিলিপসজাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়।
ছোটা শাকিলের বিরুদ্ধে অভিনেত্রীর এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আদভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নায়িকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তবে এত কিছুর পরও মাত্র ৩২ বছর বয়সে বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান এ নায়িকা। যদিও অভিনয়কে বিদায় জানালেও এখনো বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয় এ তারকাকে। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতা। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা যায় অভিনেত্রীকে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ সিনেমায় সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রীতি জিনতা। পরবর্তী সময়ে কেয়া কেহেনা, সোলজার সিনেমার হাত ধরে মুখ্য চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]