কানে নিষিদ্ধ খোলামেলা পোশাক – বর্ণমালা টেলিভিশন

কানে নিষিদ্ধ খোলামেলা পোশাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৪৮ 136 ভিউ
ফ্রান্সে ৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ গত মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হয়েছে। প্রতিবারের মতো এ বছরও লালগালিচায় দেখা যাবে বলিউড তারকাসহ বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় তারকাদের। এবার এ আসরে উপস্থিত থাকছেন হলিউড অভিনেতা টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্ব তারকা। প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। ২৪ মে শেষ হবে বিশ্বের অন্যতম সেরা মর্যাদাপূর্ণ এ উৎসব। এটি যতটা সিনেমার প্রতিযোগিতা, ঠিক ততটাই হয়ে ওঠে তারকাদের ফ্যাশন আর সৌন্দর্যের প্রতিযোগিতা। কানে উপস্থিত প্রত্যেক তারকা তার সবচেয়ে জমকালো ও সুন্দর পোশাক আর সৌন্দর্য নিয়ে উপস্থিত হন কানের লালগালিচায়। কার চেয়ে ফ্যাশনে এগিয়ে থাকবেন, তাই নিয়ে একপ্রকার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারকারা। বিশেষ করে অভিনেত্রীরা এ আসরে একপ্রকার এক্সপেরিমেন্ট চালান পোশাক নিয়ে। অনেকে হাজির হন একেবারে খোলামেলা পোশাকে। কিন্তু এবার বদলে গেছে আগের নিয়ম। 'নগ্নতা' বা খোলামেলা পোশাক উপস্থাপন করা যাবে না। এবার কানের লালগালিচায় আনুষ্ঠানিকভাবে ‘নগ্নতা’ ও ‘অতিরিক্ত লম্বা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে। কোনো নগ্ন পোশাকে নিজেকে উপস্থাপন করা যাবে না। ২০২২ সালে কানের লালগালিচায় একজন বিক্ষোভকারী টপলেস হয়ে হাজির হওয়ার ফলস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া বছরের শুরুতে গ্র্যামিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিয়াঙ্কা সেনসোরি। তিনি অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরে হাজির হয়েছিলেন। যাতে তার শরীরের পুরো অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে এটিও কারণ বলে জানা গেছে। উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামো ও ফরাসি আইনের সঙ্গে সঙ্গতি রেখে কান উৎসব একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। কান চলচ্চিত্র উৎসব তার সনদে দীর্ঘকাল ধরে চলে আসা কার্যকর কিছু নিয়ম স্পষ্ট করে দিয়েছে। লক্ষ্য— পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং অনুষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো ও ফরাসি আইন অনুসারে লালগালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করা। যাদের পোশাক অন্যান্য অতিথির চলাচলে বাধা সৃষ্টি করতে পারে কিংবা স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থা জটিল করে তুলতে পারে, তাদের প্রবেশাধিকারে বাধা দেওয়ার অধিকার তাদের রয়েছে। এই দীর্ঘ ও অতিরিক্ত প্রশস্ত পোশাক অতিথিদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং থিয়েটারে বসার ব্যবস্থা জটিল করে তোলে। এমনকি গালা স্ক্রিনিং চলাকালীন টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!