সাহসী লুক দিয়ে বিতর্কে হ্যালি বেরি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ May, ২০২৫
১১:০৯ am
194 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সাহসী লুক দিয়ে বিতর্কে হ্যালি বেরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ May, ২০২৫ | ১১:০৯ 194 ভিউ
এখন তার বয়স ৫৮ বছর। অথচ তারুণ্যের কোনো কমতি নেই হলিউড অভিনেত্রী হ্যালি বেরির কাজে। সম্প্রতি নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর মঞ্চে সাহসী লাকুয়ান স্মিথ গাউন পরে ভীষণ সাহসী লুক দিয়েছেন- যা নতুন করে আলোচনা-সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী। পাক্কা আট বছর বিরতি দিয়ে এ ইভেন্টে অংশ নিয়েই নিজেকে তরুণীদের কাতারে শামিল করেছেন তিনি। তার এ অসাধারণ প্রত্যাবর্তন ভক্তদের দু’ভাগ করে দিয়েছে। একভাগ করছেন সমালোচনা, অন্যরা প্রশংসায় ভাসাচ্ছেন আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এই বিচারককে। গত ৫ মে ‘সুপারফাইন : টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমকে ধারণ করে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফ্যাশন আইকন ও অভিনেত্র হ্যালি বেরি। সাদা-কালো ডোরা কাটা জেব্রা স্টাইলের জটিল জাপানি বিড সূচিকর্ম দিয়ে সাজানো গাউনটির ওপর তিনি পরেছিলেন টাক্সেডো জ্যাকেট আর কালো নেটের ওড়না। শালীনতার কিছুটা ঘাটতি থাকায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ায় বিব্রত অভিনেত্রী নিজেও। একজন মন্তব্য করেছেন এটি কোনো পোশাক নয়, অন্তর্বাস। এর জবাবে অভিনেত্রী জানান, আমি এটা পরেছি ঠিক, কিন্তু জনসমক্ষে নয়। প্রচলিত রীতিনীতিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘এই গাউনটি পরা আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমি এর জন্য গর্ববোধ করি। এখানে ব্যক্তিত্ব বিসর্জনের কোনো প্রশ্ন আসেনা।’ বসন্তকালীন কস্টিউম ইনস্টিটিউট আয়োজিত এ প্রদর্শনীতে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পীদের উপস্থিতি অবাক করার মতো। এবারের নতুন এই প্রদর্শনীতে আটলান্টিক প্রবাসীদের মধ্যে কৃষ্ণাঙ্গ পরিচয় গঠনে পোশাক ও স্টাইলের গুরুত্ব তুলে ধরা হবে। এ বছর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের জুরিসদস্য নির্বাচিত হয়েছেন। ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিতব্য এ উৎসবে তিনি জুলিয়েট বিনোচি, জেরেমি স্ট্রং ও পায়েল কাপাডিয়ার মতো তারকাদের সঙ্গে মূল প্রতিযোগিতায় বিচারক প্যানেলে যোগ দেবেন। তার ক্যারিয়ারে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ১৯৯১ সালের অভিষিক্ত জাঙ্গল ফিভার এবং ২০০৬ সালে মুক্তি পাওয়া এক্স-মেন : দ্য লাস্ট স্ট্যান্ড কান চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছিল। কানের লাল গালিচায় এবার তিনি নতুন কোনো আলোচনার জন্ম দেবেন কিনা, এ নিয়ে সংশয় রয়েছে। ২০০২ সালে মার্ক ফরস্টারের মনস্টার’স বল চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার নিয়েছেন অস্কারের মঞ্চ থেকে। তিনি এ পুরস্কার জেতা প্রথম আফ্রিকান-আমেরিকান নারী। গোল্ডেন গ্লোবের মঞ্চ থেকেও পুরস্কার বগলদাবা করে বাড়ি ফিরেছিলেন এই কালোমানিক। মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করা হ্যালি বেরি ১৯৮৬ সালে মিস আমেরিকা প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেন। ১৯৯১ সালে সিনেমায় অভিষিক্ত হওয়া এ অভিনেত্রীর প্রথম আলোচনায় আসেন রেগিনাল্ড হাডিন পরিচালিত বুমেরাং সিনেমায় অভিনয় করে। মাত্র ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বক্সঅফিস থেকে আয় করেছিল ১৩১ মিলিয়ন মার্কিন ডলার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- দ্য ফ্লিনস্টোন্স, বুলওয়ার্থ, ডাই অ্যানাদার ডে, এক্স-মেন সিরিজ প্রভৃতি। আগামী বছরের ফেব্র“য়ারিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত আরেকটি সিনেমা ক্রাইম ১০১। তিনবার বিয়ে করা এ অভিনেত্রীর বর্তমান সঙ্গী আমেরিকান গায়ক ভ্যান হান্ট। ১৯৯৩ সালে প্রথমে বিয়ে করেছিলেন আমেরিকার বেসবল খেলোয়াড় ডেভিড জাস্টিসকে। এ সংসার টেকে মাত্র চার বছর। এরপর বিয়ে করেন আমেরিকান গায়ক ও গীতিকার এরিক বেনেটকে। এ সংসারও টেকে চার বছর। তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ২০১৩ সালে। ফরাসি অভিনেতা অলিভিয়ার মার্টিনেজের সঙ্গে এ সংসার টিকেছিল মাত্র তিন বছর। যদিও এ বিয়ের আগে তিনি পাঁচ বছর ডেইটিং করেছিলেন ক্যানাডিয়ান মডেল গ্রাব্রিয়াল অব্রি’র সঙ্গে। যদিও দুই সন্তানের মা হ্যালি বেরি কখনোই জানাননি তিনি আর বিয়ে করছেন না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন