জীবনের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ কী? যা বললেন অভিনেত্রী – বর্ণমালা টেলিভিশন

জীবনের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ কী? যা বললেন অভিনেত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১১:০৩ 149 ভিউ
হলিউডের সুপার ডুপার চিরতরুণ অভিনেত্রী সালমা হায়েক। মেক্সিক্যান এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় অর্জন ও সর্বোচ্চ অগ্রাধিকার কী— সে সম্পর্কে। তার মতে, সেটা কোনো পুরস্কার বা ব্লকবাস্টার সিনেমা নয়। বরং তার সন্তানদের বড় হয়ে উঠতে দেখা এবং তাদের স্বাধীন হয়ে ওঠা। ৫৮ বছর বয়সি এই হলিউড তারকা সম্প্রতি ইতালীয় সাময়িকী আইও দোনা (IO Donna)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন। উল্লেখ্য, ইতালীয় ‘আইও দোনা’-এর বাংলা অর্থ দাঁড়ায় ‘আমি নারী’। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘শুধু ভ্যালেন্তিনা নয়—আমার সব সন্তানই এখন বড় হয়েছে, স্বাধীন হয়েছে। এটা দেখে আমি আনন্দিত। আমি এর পেছনে অনেকটা সময় বিনিয়োগ করেছি। আমার পরিবারই সবসময় আমার কাছে অগ্রাধিকার ছিল’। জানা গেছে, সালমা হায়েকের স্বামী ফ্রাঁসোয়া-অঁরি পিনো ফরাসী কোম্পানি কেরিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তার পদে কর্মরত। এই দম্পতির একমাত্র কন্যা সন্তানের নাম ভ্যালেন্তিনা। তার বয়স এখন ১৮। পাশাপাশি অভিনেত্রী তার স্বামীর আগের সংসারের তিন সন্তান—ফ্রাঁসোয়া, মাটিল্দে ও অগুস্তিনেরও মা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সালমা জানান, তার সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্যই গত ১৮ বছরে তিনি এমন সব সিনেমা বেছে নিয়েছেন, যেগুলোর শুটিং ছিল গ্রীষ্মকালে এবং স্পট ছিল ইউরোপে। যাতে তাকে তার পরিবার থেকে দূরে না থাকতে হয়। অভিনেত্রীর ভাষায়, ‘আমি কিছুই ত্যাগ করিনি। কেবল নিজের সময়টা ভালোভাবে সংগঠিত করেছি’। স্বামী-সন্তানের সঙ্গে অভিনেত্রী। ছবি- ইন্টারনেট সালমা হায়েক বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অন্যদের জন্য চুপিচুপি, কোনোরকম প্রচার ছাড়াই কিছু করা। তাদেরকে সারপ্রাইজ দেওয়া। তার ভাষায়, ‘আমি কী করছি সেটা লোককে জানানোর কোনো আগ্রহই আমার নেই। আমি শুধু কাজটুকু করতে চাই। পরিবর্তনের জন্য বিজ্ঞাপন নয়, দরকার বাস্তব পদক্ষেপ—এটাই আমার নীতির ভিত্তি’। সালমা হায়েক বর্তমানে রাতদিন কাজ করে যাচ্ছেন বলেও জানান। দিনভর সাক্ষাৎকার, ফটোশুট ও ফাউন্ডেশন সংক্রান্ত মিটিং। আর রাতভর নিজের প্রোডাকশন কোম্পানির সঙ্গে কাজ করে চলেছেন তিনি। কারণ ইউরোপে যখন রাত, তখন আমেরিকায় দিন। লাস্যময়ী এই অভিনেত্রীর সবশেষ প্রজেক্ট ছিল জনপ্রিয় ১৯৮৯ সালের উপন্যাস লাইক ওয়াটার ফর চকোলেট-এর একটি টিভি রূপান্তর। যা তৈরি হতে সময় লেগেছে দীর্ঘ ৬ বছর। সালমা বলেন, ‘বিশ্বে স্প্যানিশ ভাষাভাষী মানুষ ৬০০ মিলিয়নের বেশি। তাই এই প্রজেক্টের সম্ভাবনাও বিশাল’। সূত্র: জিও নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া