দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে পড়ালেখা করছেন শত শত শিক্ষার্থীরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫
৬:০৭ অপরাহ্ণ
143 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে পড়ালেখা করছেন শত শত শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ৬:০৭ 143 ভিউ
পটুয়াখালীর দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনে প্রাণ হারানোর শঙ্কা নিয়ে পড়ালেখা করছেন শত শত শিক্ষার্থীরা। যে কোনো সময় বড় দুর্ঘটনায় প্রাণ যেতে পারে কোমলমতি শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পরিচালনা হওয়ায় চরম ক্ষুব্ধ অভিভাবকরা। অন্যদিকে প্রাথমিক শিক্ষায় শূণ্য পদের ছড়াছড়িতে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। জনবল সংকটে ব্যহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালদী নিজাবাদ সিংহের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পূর্ব রনগোপালদী, চর বাঁশবাড়িয়া, দক্ষিণ দাসপাড়া, বাঁশবাড়িয়া আকরাম খান ও পশ্চিম আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাণ হারানোর শঙ্কায় আছেন শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীরা। এতে চরম ক্ষুব্ধ অভিভাবকরা। যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণ যেতে পারে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ শিক্ষকদের। গোপালদী নিজাবাদ সিংহের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নুরুন্নাহার আসমা বলেন, বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী এবং শিক্ষকরা চরম আতঙ্কে আছেন। কাঁচা মাটির সড়ক ও এক তলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় বর্ষায় কাদাপানিতে একাকার হয়ে যায়। অতিদ্রুত বহুতল ভবন নির্মাণ জরুরি। দক্ষিণ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মরিয়ম বেগম বলেন, শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পড়ালেখা করছেন। একই অবস্থা শিক্ষকদেরও। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন ভবন নির্মাণ জরুরি। একাধিক অভিভাকরা জানান, তাদের সন্তানদের জীবনের ঝুঁকি জেনেও তারা বাধ্য হয়ে বিদ্যালয়ে পাঠাচ্ছেন। বিদ্যালয়ে পাঠ গ্রহণের জন্য পাঠিয়ে এক প্রকার দুশ্চিন্তা নিয়ে তারা সময় কাটান। অভিভাবকরা অতিদ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যদিকে, উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে প্রায় ৯০ জন প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূণ্য রয়েছে। এতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন চাহিদা অনুযায়ী পাঠগ্রহণ থেকে। এদিকে প্রাথমিক শিক্ষা অফিসে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উচ্চমান হিসাব রক্ষক, হিসাব রক্ষক ও কম্পিউটার অপারেটরের পদ শূণ্য থাকায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষকরা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান বলেন, ইতিমধ্যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পাঠানো হয়েছে। দাপ্তরিক শূণ্য পদ এবং শিক্ষক চাহিদার বিষয়ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয় তদন্ত করার নির্দেশনা দেওয়া হবে। বরাদ্দ দিয়ে মেরামতের উপযোগী না হলে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক