নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
বিশ্বের বড় আসরে ঐশ্বরিয়ার জন্য বিব্রত আলিয়া
আলিয়া ভাট বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। অসাধারণ অভিনয় দক্ষতা এবং অনবদ্য ফ্যাশন স্টাইল দিয়ে তিনি তার ভক্তদের মুগ্ধ করতে কখনোই সুযোগ হাতছাড়া করেন না। তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় যখন আলিয়ার অভিষেক হয় সেই অনুষ্ঠানে বেশ বিরম্বনায় পড়েছিলেন তিনি। আর সেটা হয়েছিলো বলিউড কুইন ঐশ্বরিয়া রাইয়ের কারণে।
ঘটনাটি ২০২৩ সালের। মেট গালার সেই ইভেন্টের একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া তার ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে রেড কার্পেটে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করছেন। নিউ ইয়র্কের পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী। তবে পাপারাজ্জিদের প্রতিক্রিয়া ছিল বিশেষ আকর্ষণের বিষয়। যখন আলিয়া ইভেন্টে প্রবেশ করছিলেন তখন কিছু পাপারাজ্জি তাকে ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ বলে সম্বোধন করেন। যদিও আলিয়া শান্তভাবে মুচকি হেসে রেড কার্পেট ছেড়ে চলে যান।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কৌতুকপূর্ণ মন্তব্যে পোস্টের কমেন্ট সেকশন ভরিয়ে দেন। অনেকের কাছেই এই ঘটনাটি নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টার ইভেন্টের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
এর কিছুদিন আগে নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টারের জমকালো উদ্বোধন অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ভারতীয় পাপারাজ্জিরা হলিউড তারকাদের ভুল নামে ডাকছিলেন। কেউ টম হল্যান্ডকে ‘মাকড়ি ম্যান’, কেউ বলছিলেন ‘তুই কি স্পাইডারম্যান হবি’। আবার কেউ জেনডায়াকে ‘ঝাণ্ডেয়া’ বলে সম্বোধন করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকেও ‘নিকওয়া’ বলে ডাকা হয় এবং মজা করে কেউ কেউ বলে, ‘দুলাভাই লজ্জা পেয়েছেন।’
২০২৩ সালের ২ মে আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেট গালা ২০২৩-এর কিছু অসাধারণ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলোতে দেখা যায়, আলিয়া একটি সাদা রঙের বল গাউন পরে রয়েছেন, যা মুক্তা দিয়ে কারুকাজ করা ছিল। তার এই পোশাক কার্ল লাগারফেল্ডের শ্যানেল ব্রাইড কালেকশনের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল। আলিয়া তার পোশাকের সঙ্গে মানানসই অলংকৃত গ্লাভস, হীরা জড়ানো কানের দুল এবং আংটি পরেছিলেন। আধা বাঁধা চুলের সাজ, সূক্ষ্ম মেকআপ এবং মানানসই গয়না তার লুককে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]