নিউজ ডেক্স
আরও খবর
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে
ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ
যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি
বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে
সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ
চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি
কমলনগরে মো. সুজন নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবক হারিয়ে গেছেন
লক্ষ্মীপুরে কমলনগরে মো. সুজন (২৬) নামে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবক হারিয়ে গেছেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন তিনি।
সুজনের খোঁজ না পেয়ে পাগলপ্রায় বাবা-মাসহ তার পরিবারের সদস্যরা। তাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্বজনরা।
সুজন উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকার চকুমিয়ার বাড়ির শাহ আলমের ছেলে।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি ও একটি ধুসর সাদা রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা রংয়ের একটি গোল টুপি ছিল। সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না।
সুজনের বড় ভাই মো. সোলাইমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয় সুজন। এরপর বেলা বাড়লেও সে বাড়ি ফিরে আসেনি। সারাদিন আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সুজনের সন্ধান চেয়ে কমলনগর ও লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে মাইকিং ও ফেসবুকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সুজনকে খুঁজে পেতে সবার কাছে আকুতি জানিয়েছে তার পরিবার। কোনো স্বহৃদয়বান ব্যক্তি সুজনের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
